বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
Ajker Dainik
রাজারবাগ

কেন্দ্রীয় মসজিদে আন্দোলনে নিহতদের জন্য দোয়া

আজকের দৈনিক | নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৪, ০৫:৪৭ পিএম

কেন্দ্রীয় মসজিদে আন্দোলনে নিহতদের জন্য দোয়া
ফাইল ছবি-

সরকারি চাকরিতে সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা ও পুলিশসহ নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) বাদ জুমা রাজারবাগে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে দেশের উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি এবং দেশবাসীর সার্বিক কল্যাণ কামনা করা হয়। সঙ্গে সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা ও পুলিশসহ নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। দোয়া মাহফিলে উপন্থিতি ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।  এছাড়া পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পুলিশ সদস্যরা এবং বিপুলসংখ্যক মুসল্লি এ দোয়া মাহফিলে শরিক হন।

আ. দৈনিক / কাশেম

Link copied!