আজকের দৈনিক | নাটোর প্রতিনিধিঃ
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৪, ০৬:১৩ পিএম
নাটোরে মঙ্গলবার (১৬ জুলাই ) দুপুর ১২টায় ইসলামি ফাউন্ডেশন নাটোর কার্যালয়ে আলমারি ও ইসলামিক বই বিতরণ করা হয় । ইসলামী ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের অধীনে পরিচালিত মসজিদ পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালী করন প্রকল্প ২০২৩—২৪ অর্থবছরের মোট ৩৪টি মসজিদ পাঠাগারের জন্য ৩৪ টি স্টিলের আলমারি ও প্রতিটা মসজিদে জন্য ১৫ হাজার টাকার মূল্য মানের বই বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত থেকে স্টিলের আলমারি ও বই বিতরণ করেন নাটোর ইসলামি ফাউন্ডেশন উপ পরিচালক মোহাম্মদ ইমামুল ইসলাম, এ সময় আরো উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোরের উপপরিচালক মোঃ লুৎফর রহমান, নাটোর কান্দিভিটা জামে মসজিদের খতিব ও নাটোর জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক জনাব মোঃ গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন । এসময় বিভিন্ন উপজেলা থেকে আসা ইমাম, মোয়াজ্জেম ও মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পদের হাতে এই উপকরণ তুলে দেন
আ. দৈনিক /কাশেম / মাসুদ
আপনার মতামত লিখুন :