শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
Ajker Dainik

 রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে বগুড়ায় নিহত ৫, আহত ৩০

আজকের দৈনিক | ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: জুলাই ৭, ২০২৪, ০৭:৪৮ পিএম

 রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে বগুড়ায় নিহত ৫, আহত ৩০
ছবি সংগৃহিত

বগুড়া সদরে হিন্দু ধর্মাবল্বীদের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যু এবং আরো অন্তত ৩০ জন আহত হবার খবর পাওয়া গেছে। রোববার (৭ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, শহরের সেউজগাড়ি জামতলা এলাকায় বৈদ্যুতিক তারের সঙ্গে রথযাত্রার গাড়ির উঁচু মাথা আটকে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।

আ. দৈনিক / কাশেম

Link copied!