বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
Ajker Dainik

পবিত্র আশুরা উপলক্ষে ঢাকায় তাজিয়া মিছিল 

আজকের দৈনিক |  নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৪, ১১:৫০ এএম

পবিত্র আশুরা উপলক্ষে ঢাকায় তাজিয়া মিছিল 
ছবি- সংগৃহিত

রাজধানীতে বুধবার ১০ মহরম ,পবিত্র আশুরা উপলক্ষে ছিয়া সম্প্রদায়ের লোকজন ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে তাজিয়া মিছিল করেছেন।  বুধবার  (১৭ জুলাই) সকাল ১০টায় পর পুরান ঢাকার হোসেনি দালান থেকে শুরু হয় মিছিলটি। এতে শিয়া সম্প্রদায়ের হাজারো মানুষ অংশ নিয়েছেন।


মিছিলটি লালবাগ, আজিমপুর, নিউ মার্কেট, নীলক্ষেত ঘুরে, সায়েন্স ল্যাবরেটরি মোড় হয়ে ধানমন্ডির দিকে এগিয়ে যায়। পরে ধানমন্ডি লেকের পাড়ে প্রতীকী ‘কারবালা’ প্রান্তে গিয়ে মিছিলটি শেষ হবে।মিছিলটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, পুরান ঢাকার লালবাগের হোসেনি দালান ইমামবাড়া, বড় কাটারা ইমামবাড়া ও এর আশপাশের শিয়া সম্প্রদায়কেন্দ্রিক বিভিন্ন অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী তাজিয়া (শোক) মিছিল ঘিরে কঠোর নিরাপত্তা দেয়া হচ্ছে।

আ. দৈনিক / কাশেম 

Link copied!