হে মুসলমান গিবত কোরো না
আরবি ‘গিবত’ শব্দের আভিধানিক অর্থ পরনিন্দা, কুৎসা রটানো, পেছনে সমালোচনা, পরচর্চা, দোষারোপ, কারও অনুপস্থিতিতে তার দোষ অন্যের সামনে তুলে ধরা। ইসলামের দৃষ্টিতে মানুষের পেছনে দোষ বর্ণনা, পরচর্চা ও নিন্দা করা জঘন্যতম অপরাধ।
ব্যক্তির অনুপস্থিতিতে তার দোষত্রুটি আলোচনার নামই হলো গিবত বা পরনিন্দা। গিবত হতে পারে কথা বা ইশারায় কিংবা লেখনীর মাধ্যমে।