শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
Ajker Dainik
সোনাইমুড়ীতে

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে নান্দিয়াপাড়া স্পোটিং ক্লাব

আজকের দৈনিক |  সোনাইমুড়ী প্রতিনিধি :

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৪, ০৯:৪১ পিএম

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে নান্দিয়াপাড়া স্পোটিং ক্লাব
নিজস্ব ছবি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নান্দিয়াপাড়া উচ্চ বিদ্যালয় ও  নান্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন ডিগ্রি  কলেজ ভবনে  আশ্রয় কেন্দ্র করা হয়েছে। উল্যেখ নান্দিয়াপাড়া স্পোটিং  ক্লাবের তত্ত্বাবধানে  যুক্তরাস্ট্র প্রবাসী খলিল ,লিটন, শাকিব, আজমন, রিজভি, মারুফ, রাউফ এর উদ্যোগে দেশে অবস্থানরত  ও প্রবাসীদের  সহযোগিতায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরণের লক্ষ্যে  নান্দিয়াপাড়া উচ্চ বিদ্যালয় ও নান্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন ডিগ্রি  কলেজ ভবনে আশ্রয় কেন্দ্র করা হয়েছে।

 এই আশ্রয় কেন্দ্রে প্রতি দিন প্রায়  ২৭০ + মানুষের  দুইবেলা খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ঔষধের খরচ এই সংগঠন দিয়ে আসছে। জানা যায়  প্রথম দিন থেকে সম্পুর্ন দায়িত্ব বহন করেন এই  নান্দিয়াপাড়া স্পোর্টিং ক্লাব। এই সংগঠনের দেশে সার্বিক সহযোগিতা করেন  এলাকার সর্বস্তরের জনগণ।

এই দুর্যোগ মুহূর্তে প্রবাসীদেন মহত  উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন। এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ খলিল। জানা যায় অতীতেও এই  তরুণদের  গভীর মানবিকতার গল্প।  ২০২০ সালের ভয়াবহ করুনা মহামারীতেও  মোকাবেলায়   চরমভাবে  ক্ষতিগ্রস্থ  এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছিলো এই তরুণেরা।

    আ. দৈনিক /কাশেম/টি এ সেলিম  

Link copied!