শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
Ajker Dainik

মহেশপুর সীমান্তে ভারতীয় মর্টার শেল, বিজিবির প্রতিবাদ

আজকের দৈনিক | ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৪, ০৪:৫১ পিএম

মহেশপুর সীমান্তে ভারতীয় মর্টার শেল, বিজিবির প্রতিবাদ
ছবি-সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পাওয়া গেলে ভারতীয় মর্টার শেল। শনিবার (৩১ আগস্ট) সকালে মহেশপুর উপজেলার শ্যামকুড় এলাকার লড়াইঘাট সীমান্তে একটি শিমক্ষেতে মর্টার শেলটি পাওয়া যায়।

 

স্থানীয়রা জানান, গত ১৬ আগস্ট রাত ১০টার দিকে লড়াই ঘাট বিজিবি ক্যাম্প থেকে প্রায় ১ কিলোমিটার দূরে বিকট শব্দ হয়ে চারপাশ আলোকিত হয়ে যায়। আলো ও শব্দের উৎস জানতে না পারায় বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েছিলেন এলাকাবাসী। শনিবার সকালে ওই গ্রামের কৃষক নাজু হোসেন তার শিমক্ষেতে গিয়ে মর্টার শেলটি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেন। পরে বিজিবি এসে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করে এবং মর্টার শেলটি উদ্ধার করে।

 

কৃষক নাজু হোসেন বলেন, আমরা ১৬ তারিখে ভেবেছিলাম ড্রোনের কারণে বা অন্য কোনো কারণে এমন হয়েছে। বিষয়টি নিয়ে সে সময় তেমন গুরুত্ব দেইনি। কিন্তু আজ সকালে মাঠে গিয়ে মর্টার শেল দেখতে পাই। আমার তো খুব আতঙ্কে আছি।


এ ব্যাপারে খালিশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান জানান, মর্টার শেল পাওয়ার ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষীদের কাছে প্রতিবাদ পাঠানো হয়েছে। সেই সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান করা হলে তারা আজ বৈঠক করতে অস্বীকার করেছে। তবে আগামীকাল পতাকা বৈঠক হবে। ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে মর্টার শেল নিষ্কিয় করবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

 

আ.দৈ/এআর 

Link copied!