বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
Ajker Dainik
রাজধানীসহ সারাদেশে

শিগগিরই দুদকের বেশকয়টি টিম অভিযানে নামছে

আজকের দৈনিক | নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৪, ০৮:০০ পিএম

শিগগিরই  দুদকের বেশকয়টি  টিম অভিযানে নামছে
ফাইল ছবি-

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালকদের নেতৃত্বে নিজস্ব বেশকয়টি পৃথক টিম গঠনের বিষয়টি সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। শিগগিরই রাজধানীসহ সারাদেশে  দুদকের নিজস্ব শক্তিশালী টিম গঠনের পরই অভিযানে নামবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

মঙ্গবার (২৭ আগস্ট) দুদকের উপ পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা এই প্রতিনিধিকে বলেন, সদ্য পদোন্নতি পাওয়া ৯ জন পরিচালকসহ আগের পরিচালকদের  নেতৃত্বে নিজস্ব  টিম গঠনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো বলেন, দেশে চলমান দুর্নীতি বিরোধী অভিযানের ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে একটি প্যানেল গঠন করেছে দুদক। এই প্যানেলের সদস্যরা শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি কার্যক্রম পরিচালনার সময় আলামত জব্দ বা ইনভেন্টরি করার প্রক্রিয়া এবং অন্যান্য আইনানুগ বিষয়ে সহযোগিতা করবেন। গত রোববার (২৫ আগস্ট) মহাপরিচালক (প্রশাসন) মো. শাহরিয়াজ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এখানে দুদকের নিজস্ব কোন  ভূমিকা থাকবে না।

প্যানলের সদস্যরা হলেন, উপপরিচালক দেবব্রত মণ্ডল, মো. হুমায়ূন কবীর, মো. সাইফুল ইসলাম ও মোহাম্মদ তাজুল ইসলাম ভূঁইয়া এবং সহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলী ও মুহা. শোয়াইব ইবনে আলম। দুদক বলছে, কমিশনের অনুমোদনক্রমে এ প্যানেল গঠন করা হয়েছে। তারা দুদক সচিবের অনুমোদন নিয়ে এ ধরনের তল্লাশিতে সহযোগিতা করবেন।

আ. দৈনিক / কাশেম

Link copied!