মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
Ajker Dainik

রাজশাহীতে কোটি টাকা ব্যয়েও হয়নি রেলওয়ের ভবন নির্মাণ 

আজকের দৈনিক | নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১০, ২০২৪, ০৭:৩৪ পিএম

রাজশাহীতে কোটি টাকা ব্যয়েও হয়নি রেলওয়ের ভবন নির্মাণ 
ফাইল ছবি-

কোটি কোটি টাকা ব্যয় করেও রাজশাহী প্রধান রেলওয়ে স্টেশনে ভবন নির্মাণ করতে পারেনি রেলপথ মন্ত্রণালয়। রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সাব কমিটির বৈঠকে বিষয়টি আলোচনায় আসে।
বুধবার (১০ জুলােই) রাজশাহী রেল ভবনের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদের  ‘রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র সদস্য ও সাব কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। 

সাব কমিটির আহবায়ক শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে ‘রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি’র সচিব মো. তারিক মাহমুদ, মন্ত্রণালয়ের যুগ্মসচিব সচিব হাসান মাহমুদ, সদস্য মোছা. নুরুন নাহার বেগমসহ মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে জানানো হয়, রাজশাহী প্রধান রেলওয়ে স্টেশনে ১৯৯২-৯৩ সালে সুউচ্চ ভবন নির্মাণের জন্য সরকার কোটি কোটি টাকা ব্যয়ে পাইলিং করে দ্বিতীয় তলা নির্মাণের পর ক্র্যাক বা ফাটল দেখা দেওয়ায় সেখানে আর ভবন নির্মাণ করা সম্ভব হয়নি। এছাড়া রেলপথ মন্ত্রণালয়কে আধুনিকায়নে রাজশাহীতে একটি আধুনিক রেল ভবন নির্মাণের প্রয়োজনীয়তা বৈঠকে তুলে ধরা হয়। এ সময় সাব কমিটি পুরাতন ভবন ও টিনশেড ভবনসহ পুরো ক্যাম্পাস পরিদর্শন করেন।

আ. দৈনিক / কাশেম /  এআর 

Link copied!