শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
Ajker Dainik

শাহজালাল বিমানবন্দর থেকে চলছে বিশেষ শাটাল বাস

আজকের দৈনিক | বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৬, ২০২৪, ০৬:৫৩ পিএম

শাহজালাল বিমানবন্দর থেকে চলছে বিশেষ শাটাল বাস
ছবি সংগৃহিত

যাত্রী ও লাগেজ পরিবহনের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দও থেকে  চালু হয়েছে বিশেষ শাটাল বাস সেবা সার্ভিস। উদ্বোধনের পর থেকেই যাত্রীদের জন্য এই বাস সেবা চালু রয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত এসব বাসে যাত্রীদের জন্য পর্যাপ্ত লাগেজ পরিবহনের সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা, ফ্রি ওয়াইফাই এবং প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের বাসে উঠা-নামার বিশেষ ব্যবস্থা রয়েছে। ভাড়া নির্ধারণ করা হয়েছে লাগেজসহ ৫০ টাকা আর শুধু যাত্রীর ভাড়া ২০ টাকা। 

বুধবার  (২৬ জুন) সকালে এই বাস সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কদের। এ সময় আরও ছিলেন বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মোহাম্মাদ ফারুক খানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আপাতত দুটি বাস বিমানবন্দর থেকে বিমানবন্দর রেলস্টেশন ও বাস স্টেশন পর্যন্ত চলাচল করবে। আপাতত দুটি বাস দিয়ে এই সার্ভিস চালু হলেও পরে বাসের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছে বিআরটিসি। যাত্রী ও লাগেজসামগ্রী পরিবহনের সুবিধার্থে বিআরটিসি বিমানবন্দরে এই বাস সার্ভিস চালু করেছে। 

জানা যায়, বাসগুলো বিমানবন্দর টার্মিনাল-২ থেকে যাত্রা শুরু করে বিমানবন্দর গোলচত্বর, উত্তরা জসীমউদ্দীন রোড, বিমানবন্দর রেলওয়ে স্টেশন, শাহজালালের টার্মিনাল-৩ হয়ে বিমানবন্দর গোলচত্বর দিয়ে বিমানবন্দর টার্মিনাল-২ পযন্ত যাতায়াত করবে। বিআরটিসির এই শাটল বাস সেবায় জনপ্রতি লাগেজসহ ৫০ টাকা এবং লাগেজ ছাড়া ২০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনকালে সড়ক ও পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিআরটিসি এখন লাভে আছে। আগামীতে এই যাত্রা আরও ভালো হবে। বিমানবন্দরের শাটল বাসের মাধ্যমে যাত্রীদের যাত্রা হবে আরও সহজ।’

বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, ‘বিমানবন্দর থেকে দুটি বাস উত্তরার জসিমউদ্দীন পর্যন্ত চলাচল করবে। এতে যাত্রীদের পরিবহন ভোগান্তি কমাবে।’
গাজীপুরের সমন্বিত কেন্দ্রীয় মেরামত কারখানায় বিআরটিসি নিজস্ব কারিগরি দক্ষতায় প্রাথমিকভাবে এ দুটি বিশেষ শাটল বাস প্রস্তুত করা হয়েছে বলেও জানায় সরকারি এই সংস্থা।


আ. দৈনিক /কাশেম/হাদী
 

Link copied!