শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
Ajker Dainik

ঈদের দিন বন্ধ, ১৯ জুন থেকে নতুন সময়ে চলবে মেট্রোরেল

আজকের দৈনিক | নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৩, ২০২৪, ০৯:২১ পিএম

ঈদের দিন বন্ধ, ১৯ জুন থেকে নতুন সময়ে চলবে মেট্রোরেল
ফাইল ছবি-

ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ১৭ জুন (সোমবার) মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে আগামী ১৬ জুন থেকে শনিবার ব্যতীত সব সরকারি ছুটির দিনে মেট্রোরেল চলাচলে নতুন সময় নির্ধারণ করা হয়েছে। তাছাড়া কোরবানির পশুর চামড়া এবং কাঁচা বা রান্না করা মাংস মেট্রো ট্রেনে বহনে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।


অফিসের সময় পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী ১৯ জুন (বুধবার) থেকে মেট্রোরেল চলাচলের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়। মূলত সরকার নির্ধারিত অফিসের নতুন সময়সূচির কারণেই আগের সময় পরিবর্তন হয়েছে। ফলে মেট্রোরেলের পিক ও অফ পিক আওয়ারের সময় পরিবর্তন হতে যাচ্ছে।

এ এন সিদ্দিক বলেন, গত ৬ জুন সরকার থেকে অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত করা হয়েছে। এই সময়সূচি ঈদের পর ১৯ জুন থেকে কার্যকর হবে। সেজন্য মেট্রোরেলের পিক ও অফ পিক আওয়ারের সময়েও পরিবর্তন আনা হয়েছে। সে অনুযায়ী, উত্তরা উত্তর থেকে থেকে মতিঝিল পর্যন্ত সকাল ৭টা ১০ মিনিট থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত আগের মতো স্পেশাল অফ পিক থাকবে। এই সময় হেডওয়ে হবে ১০ মিনিট। আর সকাল ৭টা ৩১ মিনিট থেকে বেলা ১১টা ৩৬ মিনিট পর্যন্ত পিক আওয়ার। 

এই সময় হেডওয়ে হবে ৮ মিনিট। আবার বেলা ১১টা ৩৭ মিনিট থেকে দুপুর ২টা ২৪ মিনিট থেকে অফ পিক আওয়ার। এসময় ১২ মিনিট হেডওয়ে। আবার দুপুর ২টা ২৫ মিনিট থেকে রাত ৮টা ৩২ মিনিট পর্যন্ত পিক আওয়ার। এসময় হেডওয়ে ৮ মিনিট। আবার রাত ৮টা ৩৩ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত স্পেশাল অফ পিক। এইসময় হেডওয়ে হবে ১০ মিনিট। আবার অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত সকাল ৭টা ৩০ মিনিট থেকে সকাল ৮টা পর্যন্ত স্পেশাল অফ পিক।

 এই সময় হেডওয়ে ১০ মিনিট। সকাল ৮টা ১ মিনিট থেকে দুপুর ১২টা ৮ মিনিট পর্যন্ত পিক আওয়ার। এইসময় হেডওয়ে ৮ মিনিট। দুপুর ১২টা ৯ মিনিট থেকে বিকেল ৩টা ৪ মিনিট পর্যন্ত স্পেশাল অফ পিক। এই সময় হেডওয়ে ১২ মিনিট। আবার বিকেল ৩টা ৫ মিনিট থেকে রাত ৯টা ১২ মিনিট পর্যন্ত পিক আওয়ার।

এই সময় হেডওয়ে ৮ মিনিট। রাত ৯টা ১৩ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট স্পেশাল অফ পিক। এই সময় হেড ওয়ে ১০ মিনিট। তিনি বলেন, এখন একটি মেট্রো ট্রেনে গড়ে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ যাত্রী যাতায়াত করে। আর ধারণক্ষমতা ২ হাজার ২০০। এখন দিনে তিন লাখ ২৫ হাজার জন যাত্রী মেট্রোরেলে যাতায়াত করেন। দিনে ১৯৪ বার মেট্রোরেল যাওয়া-আসা করলেও ১৯ জুন থেকে ১৯৬ বার করবে।

এছাড়া ভাড়া বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যবস্থাপনা পরিচালক বলেন, ভাড়া বাড়বে, তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ৩০ জুনের আগে বলা এটা যাচ্ছে না। এ সময় তিনি আরও বলেন, আগের মতোই সাপ্তাহিক বন্ধ থাকবে শুক্রবার। ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির পশুর চামড়া ও কাঁচা বা রান্না করা মাংস মেট্রো ট্রেনে বহন করা যাবে না। এর আগে আরোপিত অন্যান্য নিষেধাজ্ঞা বহাল থাকবে। 

আ. দৈনিক/ একে/এআর

Link copied!