আজকের দৈনিক | ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৪, ০৫:৪৮ পিএম
হাসান মাহমুদের ফুল লেংথ ডেলিভারি ড্রাইভ করলেন মোহাম্মদ রিজওয়ান। মিড অফে ডাইভ দিয়েও নাগাল পেলেন না মুশফিকুর রহিম। উল্টো তিনি আঘাত পেলেন নিজের ডান কাঁধে।
বল চলে যায় সীমানায়। তখনও কাঁধে হাত দিয়ে মাটিতে লুটিয়ে মুশফিক। দ্রুত ছুটে আসেন ফিজিও। প্রাথমিক শুশ্রূষার পরও তেমন ফায়দা হয়নি। বাম হাত দিয়ে ডান কাঁধ চেপে ধরে মাঠ ছেড়ে যান অভিজ্ঞ ব্যাটসম্যান।
৫৩তম ওই ওভারের ঘটনা এটি। এরপরপরই সাকিবের বলে আউট হন বাবার আজম। দুবল পর সদ্য ক্রিজে আসা সালমান আগার ক্যাচ হাতে লাগিয়েও নিতে ব্যর্থ হন শর্ট ফরোয়ার্ড লেগে দাড়ানো জাকির হাসান।
আ.দৈ/এআর
আপনার মতামত লিখুন :