বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
Ajker Dainik

আমার একমাত্র আইডল হযরত মুহাম্মদ (সা.): সাফজয়ী মিরাজুল 

আজকের দৈনিক | ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৪, ০৫:৪৪ পিএম

আমার একমাত্র আইডল হযরত মুহাম্মদ (সা.): সাফজয়ী মিরাজুল 

বাংলাদেশের অনেক বেশির ভাগ ফুটবলারের আইডল লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদো। এর বাইরে অনেকের আইডল ব্রাজিলিয়ান সেনসেইশন নেইমার। তবে এখানে ব্যতিক্রম বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের ফুটবলার মিরাজুল ইসলাম। তার একমাত্র আইডল হযরত মুহাম্মদ (সা.)।

 

সদ্য শেষ হওয়া অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে নজর কেড়েছেন এই যুব ফুটবলার। দলকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি ৪ গোল করেছেন মিরাজুল। গোল্ডেন বুট পাওয়ার সঙ্গে হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।

 

এমন পারফরম্যান্সে ডাক পেয়েছেন জাতীয় দলে। এতে বেশ উচ্ছ্বসিত মিরাজুল। দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন, একটা স্বপ্ন ছিল জাতীয় দলে ডাক পাওয়া সেই স্বপ্নপূরণ হয়েছে। এখন নিজেকে আরও বেশি এগিয়ে নিতে হবে। গোল করতে চাই বা এত গোল করব এ রকম কোনো লক্ষ্য আপাতত নেই। প্রথম লক্ষ্য খেলা, তারপর নিয়মিত হওয়া।

 
কোনো ফুটবলার নয় আইডল হিসেবে শুধুমাত্র হযরত মুহাম্মদ (সা.) কে মানেন বলে জানিয়েছেন সাফজয়ী এই ফুটবলার। মিরাজুল বলেন, আমি কাউকে আইডল মানি না। আমার একমাত্র আইডল হযরত মুহাম্মদ (সা.)।

 
গোল্ডেন বুট পাওয়ার সঙ্গে সাফের সেরা খেলোয়াড় হওয়া প্রসঙ্গে তিনি আরও বলেন, আসলে আমি সব সময় চেষ্টা করি। চেষ্টার কোনো বিকল্প নেই। আমার বাবা-মা’র দোয়া সঙ্গী। যেদিন আমার খেলা সেদিন মা রোজা রাখেন। আমিও নিয়মিত নামাজ পড়ি। আল্লাহ সহায় বলেই আমি এই পুরস্কার ও অর্জন।

 

আ.দৈ/এআর 

Link copied!