শনিবার, ০৬ জুন, ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ০৬ জুন, ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
Ajker Dainik
ছাত্র-জনতার

বাংলা একাডেমির মহাপরিচালকের পদত্যাগ 

আজকের দৈনিক | নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৪, ০৭:৪২ পিএম

বাংলা একাডেমির মহাপরিচালকের পদত্যাগ 
ফাইল ছবি-

আজ শনিবার (১০ আগস্ট) বাংলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী পদত্যাগ করেছেন। বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের উপপরিচালক নার্গিস সানজিদা সুলতানা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

চলতি বছরের ১৮ জুলাই রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তিনি মহাপরিচালক পদে নিযুক্ত হয়েছিলেন। ২৪ জুলাই তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন।

সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে ক্ষমতা হারায় আওয়ামী লীগ। ফলে সদ্য যোগদান করা এই ডিজির পদত্যাগ চেয়েছিলেন অনেকেই।

তাকে ১১ আগস্ট বেলা ১১টার মধ্যে পদত্যাগ করার টাইমলাইন দিয়েছিল ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা এবং সাংস্কৃতিককর্মীরা’। এ সময়ের মধ্যে পদত্যাগ না করলে বাংলা একাডেমি ঘেরাও করে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাকে বাংলা একাডেমিতে অবাঞ্ছিত ঘোষণা করার প্রস্তুতি নেওয়া হয়েছিল।

রাশিদ আসকারী ১৯৬৫ সালের ১ জুন রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার আসকারপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মো. আবদুল মান্নান ও মায়ের নাম সেতারা বেগম। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ১২তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন

আ. দৈনিক / কাশেম

Link copied!