আজকের দৈনিক | ফরিদ সাইদ
প্রকাশিত: জুন ১৪, ২০২৪, ০৮:০৬ পিএম
ঠকিস না রে ঠকাস শুধু
এই নীতিতে চলছো
বিচার মানি তালগাছ আমার
দারুণ করে বলছো।
স্রোতের বেগে গা ভাসালে
হায় কী তোমার কর্ম
হকের বাহক বুঝলে না রে
প্রভুর বাণীর মর্ম।
লোক ঠকালে আকাশ কাঁপে
কাঁপে সাগর মাটি
কেমন করে লেবাসধারী
নিজেকে ভাবো খাঁটি !
ঠকিস না রে ঠকাস নাদান
কী লাভ হবে তাতে
লোক ঠকিয়ে বেলা শেষে
ফিরবে শূন্য হাতে।
আপনার মতামত লিখুন :