বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
Ajker Dainik

রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ে প্রধান উপদেষ্টা

আজকের দৈনিক | নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৪, ০৪:৪৪ পিএম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ে প্রধান উপদেষ্টা

দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (৩১ আগস্ট) বিকেল ৩টা থেকে ৭টি ইসলামী দলের সঙ্গে মতবিনিময় শুরু করেন তিনি।

বিকেল ৩টার আগে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় ইসলামী আন্দোলন, খেলাফত মজলিশ, বাংলাদেশ খেলাফত মজলিশ, হেফাজতে ইসলামী, জমিয়তে উলামে ইসলামী, খেলাফত আন্দোলন এবং নেজামী ইসলামের নেতারা প্রবেশ করেছেন।

বাংলাদেশ খেলাফত মজলিশের নেতৃত্ব দিচ্ছেন দলটির আমির মাওলানা ইউসুফ আশরাফ। তার প্রতিনিধি দলে রয়েছেন মহাসচিব মাওলানা মামুনুল হক ও যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন।

হেফাজতে ইসলামের নেতৃত্ব দিচ্ছেন মহাসচিব মাওলানা সাজেদুর রহমান। তার সঙ্গে আছেন আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় নেতা মুনীর হোসেন কাশেমী।

খেলাফত মজলিশের নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির আমির মাওলানা আবদুল বাছিত আজাদ। প্রতিনিধি দলে রয়েছেন দলটির মহাসচিব অধ্যাপক আহমেদ আবদুল কাদের, নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসেন, যুগ্ম মহাসচিব মুনতাসীর আলী ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী মিনহাজুল ইসলাম মিলন।

জমিয়তে উলামে ইসলামের একাংশের নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দি।

নেজামী ইসলামের নেতৃত্ব দিচ্ছেন নির্বাহী সভাপতি মাওলানা আশরাফুল হক। তার সঙ্গে আছেন মহাসচিব মাওলানা মোমিনুল ইসলাম।

খেলাফত আন্দোলনের নেতৃত্ব দেন নায়েবে আমির মাওলানা মজিবুর রহমান হামেদি।

ইসলামী আন্দোলন, বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন দিচ্ছেন চরমোনাই পীর মাওলানা রেজাউল করীম। তার সঙ্গে মুফতি ফয়জুল করীম, অধ্যক্ষ ইউনুস আহমেদ, মাওলানা গাজী আতাউর রহমান, আশরাফুল আলম।

বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টা থেকে জাতীয় পার্টির সঙ্গে মতবিনিময় হওয়ার কথা রয়েছে। তবে আজকে বিএনপি-জামায়াতের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা নেই বলে জানা গেছে।

 

আ.দৈ/এআর

Link copied!