শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
Ajker Dainik

বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১ দিনের বেতন  প্রদান ডিএসসিসির

আজকের দৈনিক | নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৪, ০৯:৩২ পিএম

বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১ দিনের বেতন  প্রদান ডিএসসিসির
ফাইল ছবি-

দেশের বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় 'প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল' এ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হয়েছে।

আজ বুধবার (২৮ আগস্ট) বিকালে ডিএসসিসির প্রশাসক ড. মুহঃ শের আলী করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থের ১৪ লাখ ৯১ হাজার ৬৫৮ টাকার চেক স্থানীয় সরকার সচিব আবু হেনা মোরশেদ জামানের নিকট হস্তান্তর করেন।       

আ. দৈনিক /কাশেম

Link copied!