বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
Ajker Dainik

ডিএমপির ৫২ পুলিশ কর্মকর্তাকে বাইরে বদলি

আজকের দৈনিক | নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৪, ০৪:০০ পিএম

ডিএমপির ৫২ পুলিশ কর্মকর্তাকে বাইরে বদলি
ফাইল ছবি-

পুলিশ প্রশাসনের কাজের গতি বাড়ানোর পাশাপাশি কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করতেই বর্তমান অন্তভর্তিকালীন সরকার পদলি এবং পদোন্নতি দিচ্ছে। ঢাক্হাা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ৫২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।ডিএমপি থেকে তাদের ঢাকার বাইরে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়।

মঙ্গলবার (২৭ আগস্ট) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ৩৮ এডিসি ও ১৪ এসিকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। তাদের র‍্যাব, এপিবিএন, নৌ-পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

আ. দৈনিক/ কাশেম

Link copied!