আজকের দৈনিক | নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৪, ০৫:১৬ পিএম
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজপথে আন্দোলনকালে গুলিবিদ্ধ ইমন নামে আরও একজনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর শনিবার (০৩ জুলাই) ভোরে তিনি মারা যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া সাংবাদিকদেরকে তথ্য নিশ্চিত করেন।
ইমন গত ১৯ জুলাই রাজধানীর ভাটারা নতুনবাজার এলাকায় গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
নিহত এই ইমন কুমিল্লার মুরাদনগর উপজেলার চোনপুর গ্রামের সেলিম আলীর ছেলে। ভাটারা নতুন বাজার এলাকায় একটি ভাতের হোটেলে চাকরি করতেন তিনি। সেখানেই তিনি থাকতেন।
কোটা আন্দোলন ঘিরে এ নিয়ে সারা দেশে অন্তত ২১১ জনের মৃত্যু হলো। তবে মৃত্যুর হিসাব নিয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। কারণ সরকারি হিসাবে যেটা বলা হয়েছে, গণমাধ্যমগুলো তার চেয়ে বেশ কিছু বেশি মৃত্যুর কথা প্রকাশ করেছে।
আ. দৈনিক/ আরিফ / কাশেম
আপনার মতামত লিখুন :