মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
Ajker Dainik
মানি লন্ডারিং মামলা,

ড. ইউনূসের লিভ টু আপিলের শুনানি সোমবার

আজকের দৈনিক | নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৪, ০৪:০২ পিএম

ড. ইউনূসের লিভ টু আপিলের শুনানি সোমবার
ফাইল ছবি-

আগামী সোমবার (২ সেপ্টেম্বর) হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ গ্রামীণ টেলিকমের সাত কর্মকর্তারর লিভ টু আপিলের শুনানি । এরআগে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা মামলার কার্যক্রম বাতিল চেয়ে ড. মুহাম্মদ ইউনূসসহ গ্রামীণ টেলিকমের সাত কর্মকর্তারর করা আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ শুনানির এই দিন ধার্য করে আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) আদেশ দেয়। মামলাটি ওই দিন কার্যতালিকার শীর্ষে থাকবে।
আদালতে ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ-আল-মামুন। রাষ্ট্র পক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী একেএম ফজলুল হক।

ড. মুহাম্মদ ইউনূস ছাড়া অন্য ছয় আপিলকারী হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম, পরিচালক আশরাফুল হাসান, নাজনীন সুলতানা, শাহজাহান, নূরজাহান বেগম ও এস এম হাজ্জাতুল ইসলাম লতিফী।

আ. দৈনিক / কাশেম

Link copied!